২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

মঙ্গলবার থেকে সউদি আরবে রোজা শুরু

আপডেট: এপ্রিল ১২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : সৌদি আরবে রোববার রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

 

খবরে বলা হয়, রোববার সন্ধ্যায় বৈঠকে বসে সউদি আরবের চাঁদ দেখা কমিটি। তারা জানায়, খালি চোখে আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। আর সেই হিসেবে পয়লা রমজান হবে মঙ্গলবার।

সৌদি আরবে সোমবার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network