২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড়

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) আবু নাসেরের বিরুদ্ধে একটি বেসরকারী উন্নয়ন সংস্থার বই প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকে কেন্দ্র করে কালিহাতীতে তোলপাড় শুরু হয়েছে। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম, চাপ প্রয়োগ ও অসদাচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আবু নাসের কালিহাতী উপজেলার ইছাপুর ক্লাস্টারের দায়িত্বে রয়েছেন। ওই ক্লাস্টারের বাংড়া ও সহদেবপুর ইউনিয়নের ২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তাঁর দায়িত্বাধীন ।

লিখিত অভিযোগে বলা হয়েছে,আবু নাসের দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সময়ে শিক্ষকদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে থাকেন। তিনি সার্কের পতাকা নিজেই বিভিন্ন বিদ্যালয়ে সরবরাহ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।এছাড়াও তিনি হরহামেশা শিক্ষকদের সাথে অসদাচরণ এবং  দায়িত্ব পালনকালে বিধিবিধানের তোয়াক্কা না করে ইচ্ছে মতো মনমর্জি আইন জারি করেন ।এসব নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

তাছাড়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নামে শিক্ষকদের কাছ থেকে নগদ অর্থ নেওয়ারও গুরুতর অভিযোগও ওই নথিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি তাঁর ক্লাশস্টার এলাকার প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ক্ষমতার অপব্যবহার করে বেআইনীভাবে  স্কুলের প্রধান শিক্ষকের নিকট থেকে ১ হাজার টাকা করে আদায় করেছেন।

ওই অর্থ সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আশা নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা( এনজিওর) সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এ ছাড়া ওই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তার নিয়ন্ত্রণাধীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে জনসম্মুখে অসৌজন্যমূলক আচরণ এবং চাকরি হারানোর হুমকি দেওয়ার অভিযোগও করেছেন একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগসূত্রে দাবি করা হয়েছে, বিভিন্ন সময়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য (এমপি), মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম উল্লেখ করে তিনি তার বিরাগভাজন শিক্ষকদের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করে থাকেন।

সহদেবপুর ইউনিয়নের  ভূক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৪ সেপ্টেম্বর “আশা” নামক বেসরকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বই ও শিক্ষাউপকরন বিতরনের নামে একটি অনুষ্ঠান করেছেন। ওই অনুষ্ঠানে সরকার নির্ধারিত কোন পাঠ্যপুস্তক বিতরন না করে আশা এনজিও প্রণীত বিভিন্ন পাঠ্যপুস্তক কোমলমতি শিশুদের হাতে তুলে দিয়ে শিশুদের মাঝে শুধু বইয়ের বোঝাই বাড়ানো হয় নাই সরকার অনুমোদিত পাঠ্যক্রমকেও চ্যালেন্জ করা হয়েছে । একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পুস্তক সরকারের কোন নির্দেশনা ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যতালিকায় অন্তর্ভূক্ত করা চরম ধৃষ্টতাপূর্ণ বলেও মনে করছেন শিক্ষাসংশ্লিষ্ট বিশিষ্টজনরা ।

এবিষয়ে কালিহাতী উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু নাসেরের নিকট মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, “শিশু শ্রেনীর এ বইগুলো ভালো। আশা ফ্রি অব কস্টে বই গুলো দিয়েছেন।” সরকার নির্ধারিত পুস্তক বিতরণের পরও  এনজিওর বই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ সরকারের পলিসির বিরুদ্ধে অবস্থান কি না – এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি তিনি।  সরকারী বই মানহীন থাকায় এনজিওর বই বিতরণ করেছেন কিনা এমন প্রশ্নে তিনি তাঁর অফিসে গিয়ে কথা বলার অনুরোধ করেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট বোদ্ধারা বলেছেন, সরকারের চমৎকার পাঠ্যপুস্তক থাকার পরও অসৎ উদ্দেশ্যে সহকারী শিক্ষা অফিসার সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এনজিওর বই বিতরণের পরিকল্পনা নিয়েছেন। তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে মোটিভেশন দিচ্ছেন সরকারী বই বাদ দিয়ে বেসরকারি বই বিতরণের জন্য।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোন অনুমোদন বা প্রজ্ঞাপন নেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণের। কার অনুমতি নিয়ে কালিহাতীতে আশা নামক এনজিওর বই আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া দরকার বলে শিক্ষকরা জানিয়েছেন।

আশা এনজিওর বই বিতরণের খবরে অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলার প্রাথমিকের শিক্ষকরা।

এবিষয়ে কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান জানান,কোন শিক্ষক আবু নাসের সাহেবের নামে তার দপ্তরে কোন অভিযোগ করেননি।।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network