৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা

সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : দিনের পর দিন চাকরি বিধি ও সার্ভিস রুল অমান্য করে চলছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার হোসেন। স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বদলীর আদেশ ও রিলিজ অর্ডার হলেও তিনি চেয়ার ছাড়ছেন না। উল্টো তার কর্মস্থলে  ময়মনসিংহের ফুলপুর থেকে বদলী হয়ে আসা জনৈক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমকে চার্জ বুঝিয়ে না দিয়ে হুমকি ধামকি দিয়ে চলছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কালিহাতীতে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলে অবিলম্বে ছানোয়ারের বদলী আদেশ কার্যকর করার দাবি জানিয়েছেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে বদলি আদেশ ও রিলিজ অর্ডার জারির পরও দায়িত্ব হস্তান্তর না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে।
প্রাপ্ত সরকারি নথি অনুযায়ী, এলজিইডির প্রধান কার্যালয়ের ১৯ আগস্ট ২০২৬ তারিখের অফিস আদেশে কালিহাতী উপজেলা সহকারী প্রকৌশলী মো. ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় উপজেলা সহকারী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়। স্থানীয় সরকার বিভাগের স্মারক নম্বর -৪৬.০২.০০০০.০০১.০০০.১২.০০০২.২৬/৮৯৫৮ , তারিখ-১৯)০৮/২৬ -একই আদেশে তাকে আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ২৭ আগস্ট ২০২৬ তারিখে নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, টাঙ্গাইল কার্যালয় থেকে ছানোয়ার হোসেনকে রিলিজ অর্ডার দেওয়া হয়। স্মারক নম্বর -৪৬.০২.৯৩০০.০০০.১৮.২৬৮. ২৫/ ৪৫৬৫ । ওই আদেশে তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে এবং দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, ৩০ আগস্ট ২০২৬ তারিখে ময়মনসিংহের ফুলপুর উপজেলা এলজিইডি থেকে বদলি হয়ে প্রকৌশলী জাহাঙ্গীর আলম কালিহাতী উপজেলা এলজিইডি কার্যালয়ে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, ছানোয়ার হোসেন দায়িত্ব হস্তান্তর না করে এখনও কালিহাতী কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।
এতে সরকারি বদলি ও রিলিজ আদেশ কার্যকর হওয়া সত্ত্বেও নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠ বিভাগ ও স্থানীয় জনমনে প্রশ্ন উঠেছে।এছাড়াও বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও অসন্তোষও দেখা দিয়েছে।
সরকারি অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাকে নির্ধারিত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে এবং অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ফলে রিলিজের পরও পূর্বের কর্মস্থলে দায়িত্ব পালনের অভিযোগটি সরকারি সার্ভিস রুল অনুযায়ী গুরুতর অপরাধ ।
এর আগেও কালিহাতী উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বিভিন্ন প্রকল্পে অনিয়ম,দূর্নীতি,সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ,একই স্থানে একই সময়ে একাধিক প্রকল্প তৈরি করে কোন কাজ না করেই ২টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে সমুদয় বিল পরিশোধ করার গুরুতর অভিযোগসহ স্থানীয়,জাতীয় ও অনলাইন নিয়োজ পোর্টালে ফলাও করে সংবাদ প্রকাশিত হওয়ায় এলজিইডির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়।
একটি সূ্ত্র জানিয়েছে,কালিহাতী এলজিইডি দূর্নীতিগ্রস্ত প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেনকে বদলী করে তাদের দাপ্তরিক সুমামের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহ এলজিইডির ফুলপুর উপজেলা হতে জনৈক জাহাঙ্গীর আলম গত ৩০ আগস্ট কালিহাতী উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করলেও পেশীশক্তি,অবৈধ টাকা ও এলজিইডির উচ্চমহলে মোঃ ছানোয়ার হোসেনের প্রভাবের কারনেই দায়িত্ব হস্তান্তর না করার দৃষ্ঠতা দেখাচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহকর্মী জানিয়েছেন।
অন্য একটি সূত্র জানিয়েছেন মোঃ ছানোয়ার হোসেন কালিহাতী এলজিইডির নবাগত প্রকৌশলীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তাকে কালিহাতীতে থাকতে নিরোৎসাহিত করাসহ তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছেন।০১৮১০৫৩২৩২১০১৮২৪৭৯৩৩৬ নম্বর থেকে জনৈক আমিনুল ইসলাম দুদকের উপপরিচাক,ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ,ঢাকা পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলমকে ভীতসন্ত্রস্ত করে তুলেছেন।
দায়িত্ব হস্তান্তর না করার বিষয়ে কালিহাতী এলজিইডির প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বলেন,এমপি মহোদয় (মোঃলুৎফর রহমান মতিন) তাকে কালিহাতী এলজিইডিতেই থাকতে বলেছেন,সেহেতু তিনি দায়িত্ব হস্তান্তর করছেন না।তিনি আরো বলেন বদলী আদেশ প্রত্যাহার হবে বগুরার গাবতলীতে তার আত্মীয় আছেন।
এবিষয়ে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি মোঃ লুৎফর রহমান মতিনের  কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার এলাকার কিছু লোকজন ইন্জিনিয়ার ছানোয়ার সাহেবকে কালিহাতীতে রাখার জন্য অনুরোধ করেছেন। আমি তাদের বলে দিয়েছি যে, এলজিইড’র সিদ্ধান্তই চুড়ান্ত। “

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network