৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজা চার্লস বাংলাদেশে আসতে চান

আপডেট: মে ৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :   রাজার অভিষেকের দিন বৃষ্টি থাকলেও ব্রিটিশরা কেয়ারই করেনি। ৭ মে রবিবারও সেই উৎসবের রেশ ছিল। এদিন আবহাওয়া ছিল ভালো। ছিল গরম। তাই বিভিন্ন পানীয় আর ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে নানা আয়োজন ছিল। সারা দিন সারা দেশে হয়েছে স্ট্রিট পার্টি। নাচে, গানে, পানে তারা উদ্যাপন করেছেন রাজার রাজ্যাভিষেক।

পূর্ব লন্ডনের ওয়াপিংয়ে কাউন্সিলর আবদাল উল্লাহর তত্ত্বাবধানে আয়োজন ছিল রাজ্যাভিষেকে স্ট্রিট পার্টি। সেখানে স্থানীয় কমিউনিটির শত শত মানুষ এ সময় উপস্থিত ছিলেন। তারা বলছিলেন, রাজা সারা পৃথিবীকে ঐক্যবদ্ধ রাখবেন এটাই প্রত্যাশা। অনেকেই বলছিলেন, রাজা যেন তার মায়ের মতোই কমনওয়েলথ দেশগুলোর অভিভাবকত্ব নেন। পিটার নামের একজন বলছিলেন, রাজা দীর্ঘ বছর প্রিন্স ছিলেন। তিনি সেই ছোটবেলা থেকেই রাজা হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। সুতরাং তিনি অভিজ্ঞতা নিয়েই এসেছেন। দুই মাস আগে রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশি কমিউনিটিতে আমন্ত্রণ জানিয়েছিলেন কাউন্সিলর আবদাল উল্লাহ। তিনি বলেন, ‘রাজা বাংলাদেশ কমিউনিটিকে পছন্দ করেন। তিনি এসেছিলেন দুই মাস আগে। আমাকে বলেছেন তিনি বাংলাদেশে যেতে চান।’ এদিকে রাজার রাজ্যাভিষেকে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এসেছিলেন। তিনি আগামীকাল বাংলাদেশে ফিরবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network