আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে ৯ সেপ্টেম্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সাবেক সাবেক সভাপতি রহিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক একেএম আব্দুল আউয়াল,ড্যাব নেতা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী ও মোজাম্মেল হক হিরু, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আনছার আলী শিকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মোবারক হোসেন, টাঙ্গাইল শহর মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানাজ পারভীন, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রেখা আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুল ইসলাম প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে দলের সার্বিক কার্যক্রম ও নারীদের অধিকার রক্ষায় মহিলা দলের অবদানের কথা তুলে ধরেন। তারা দলকে আরও সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে উপজেলা মহিলা দল , বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।