১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

বাংলাদেশ থেকে যাওয়া সকল ফ্লাইট নিষিদ্ধ করলো ইতালি

আপডেট: জুলাই ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : ইতালি বাংলাদেশ থেকে যাওয়া সকল ফ্লাইট নিষিদ্ধ করেছে । এ দেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি পাওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী এক সপ্তাহের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ইতালির সঙ্গে বাংলাদেশের নিয়মিত বিমান যোগাযোগ আগে থেকেই বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে বিশেষ বিমান সার্ভিসের মাধ্যমে ইতালি গেছেন বেশ কিছু ব্যক্তি।

এর আগে গত সপ্তাহে রোমের কাছে লাৎজিও অঞ্চলে বাংলাদেশ থেকে যাওয়া সকল যাত্রীদের করোনা ভাইরাস টেস্ট করানোর জন্য স্পেশাল ডিক্রি জারি করা হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ২২৫ জন যাত্রী ঢাকা থেকে ইতালি পৌঁছান। এদের মধ্যে পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network