২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর

আপডেট: অক্টোবর ২৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত হয়েছে।তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনকে সভাপতি ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে।
২৪ অক্টোবর কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে কালিহাতী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি টাঙ্গাইল পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কাদের, জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক কালেক্টরেট বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ বাছেদ, টাঙ্গাইল জেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মিজানুর রহমান আকন্দ,সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ মন্ডল, টাঙ্গাইল জেলা কারিগরি শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী উপজেলা বাকশিসের সভাপতি সাদিকুল ইসলাম,কালিহাতী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হাবীবুল বাসার তারেক, কালিহাতী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল আজিজ , অধ্যক্ষ গোলাম মোস্তফা, অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিহাতী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তামীম আক্তার।এছাড়াও কালিহাতী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতিতে সভাপতি পদে মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক পদে ফরহাদুজ্জামান ফরহাদ , বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিতে সভাপতি পদে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে হাজী আবুল হাসেম বিএম কলেজের তামীম আক্তার প্রামানিক , কারিগরি শিক্ষক সমিতিতে সভাপতি পদে প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামকে সভাপতি ও হাজী আবু হাসেম বিএম কলেজের প্রভাষক শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network