২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

করোনা: ভারতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল

আপডেট: জুন ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে ১১ হাজার ৪০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জন। শনিবার এমনটি জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৩৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৬৪ জন। এছাড়া ভারতের এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন।

সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network