২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

  বিশ্বজুড়ে করোনাকে জয় করলো ১৭ লাখেরও বেশি মানুষ

আপডেট: মে ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক :  বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে। করোনা নিয়ে সংবাদ প্রকাশকারী আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১৭ লাখ ৫ হাজার ৮৩৩ জন মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। প্রতিদিন এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর খুব দ্রুতই এটি ছড়িয়ে পড়ে সমগ্র চীনে। অতঃপর, সেখান থেকে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে।

চীন থেকে ভাইরাসটি ছড়ালেও এটিতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশসমূহ।

বিশ্বে করোনা থেকে সবচেয়ে বেশি সেরে ওঠার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজার ২৭ জন মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে। তালিকার দ্বিতীয়তে রয়েছে স্পেন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৮০ জন। তৃতীয় অবস্থানে থাকা জার্মানিতে সুস্থ হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭০০ জন। এছাড়া করোনার উৎপত্তিস্থল চীনে সুস্থ হয়েছে ৭৮ হাজার ২০৯ জন।

এছাড়া ইতালিতে ১ লাখ ১৫ হাজার ২৮৮ জন ও তুরস্কে ১ লাখ ৪ হাজার ৩০ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।

এদিকে বাংলাদেশেও বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে ৩ হাজার ৬০৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network