২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

সৌদিতে করোনায় ৬৮ জন বাংলাদেশির মৃত্যু

আপডেট: মে ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক :  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৬৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া হার্ট অ্যাটাকসহ অন্যান্য কারণে আরো ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

সৌদির বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি। আর মারা যাওয়াদের মধ্যে ২৪ জনই চট্টগ্রামের। এছাড়া দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন প্রায় দেড় হাজার।

দূতাবাসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে সে হিসাব তাদের কাছে নেই। তবে করোনায় নিহত বাংলাদেশিদের দাফন সৌদি আরবেই হবে।

সুত্র জানায়, এই পরিস্থিতিতে করোনায় মৃত ব্যক্তিদের দেশে পাঠানো সম্ভব না। সৌদি কর্তৃপক্ষই তাদের দাফনের ব্যবস্থা করবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির মদিনা আল জাহারা হাসপাতালে গত ২৪ মার্চ প্রথম বাংলাদেশি মারা যায়। এর পর ধীরে ধীরেই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network