২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

মাস্ক পরা বাধ্যতামূলক করার আহ্বান লন্ডনের মেয়রের

আপডেট: এপ্রিল ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক :  প্রতিটি যানবাহনে যেন মাস্ক পরা বাধ্যতামূলক করা হয় সেজন্য ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। বিশেষ করে রাজধানীজুড়ে এবং শপিং সেন্টারগুলোতে মাস্ক বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন তিনি।

মেয়র সাদিক খান বলেন, বিশ্বব্যাপী এ বিষয়টি এখন প্রমাণিত যে করোনা ভাইরাসের বিস্তাররোধে সাহায্য করে মাস্ক। মুখ ঢেকে রাখা গেলে এই ভাইরাসের প্রকোপ থেকে বেঁচে থাকা সম্ভব।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং মেরিল্যান্ডসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ইতোমধ্যেই বাড়ির বাইরে বের হলে মাস্ক পরা বা মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে জনসমাগম যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সেসব স্থানে অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে।

গনপরিবহন, শপিং সেন্টারের মতো স্থানে মাস্ক পরা বা মুখ ঢেকে রাখা অনেকটাই নিরাপদ। এতে করে অন্য কারো কাছ থেকে ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে সাদিক খান বলেন, যেসব স্থানে আমাদের পক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় এবং গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে বা শপিং সেন্টারে গেলে আমাদের নন-মেডিক্যাল ফেস মাস্ক পরা উচিত।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ লোকজন বাড়িতে তৈরি মাস্ক বা কাপড়ের মাস্ক পরেও ভাইরাসের প্রকোপ ঠেকাতে পারেন। মেডিক্যাল বা সার্জিক্যাল মাস্কগুলো সাধারণ মানুষজনের ব্যবহার না করে বরং তা শুধু হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের ব্যবহার করা উচিত।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network