১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ লাখ মানুষ ,যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু এক হাজার ৪৪৩

আপডেট: এপ্রিল ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : বিশ্বের প্রায় ১৬ লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজারের বেশি। ইতালিতে ১ লাখ ৪৫ হাজার ছুঁই ছুঁই। এছাড়া ১ লাখ ১৫ হাজার এবং ১ লাখ ১৭ হাজার আক্রান্ত হয়েছে যথাক্রমে জার্মানি এবং ফ্রান্সে।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে আরও এক হাজার ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২৩১ জনে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২১ হাজার ৭৮৫ জনে।

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ৪১২ জনকে শনাক্ত করা হয়েছে। প্রতিদিন এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়েছে।

বিশ্বে করোনায় আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে উইওমিং অঙ্গরাজ্যে এখনো করোনায় কারও মৃত্যু হয়নি।

করোনায় বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু নিউইয়র্কে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজারের কাছাকাছি। সেখানে করোনায় আক্রান্ত দেড় লক্ষাধিক মানুসের মধ্যে ৬ হাজারের বেশি মারা গেছে।

বিশ্বের প্রায় ১৬ লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজারের বেশি। ইতালিতে ১ লাখ ৪৫ হাজার ছুঁই ছুঁই। এছাড়া ১ লাখ ১৫ হাজার এবং ১ লাখ ১৭ হাজার আক্রান্ত হয়েছে যথাক্রমে জার্মানি এবং ফ্রান্সে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network