২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

করোনায় মারা গেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী জন প্রাইন

আপডেট: এপ্রিল ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

  নেক্সটনিউজ প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার কান্ট্রি মিউজিকের বিখ্যাত শিল্পী, গীতিকার ও কম্পোজার জন প্রাইন মারা গেছেন।

মঙ্গলবার তার পরিবারের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। জন প্রাইনের বয়স হয়েছিল ৭৩ বছর।

গত ৩ এপ্রিল প্রাইনের স্ত্রী ফিওনা সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, কান্ট্রি ও ফক মিউজিক স্টার অষ্টম দিনের মতো আইসিইউতে ভেন্টিলেটরে আছেন। তার ফুসফুসের সংক্রমণ রয়েছে।

জন প্রাইন তার প্রজন্মের প্রভাবশালী সঙ্গীত রচয়িতা ছিলেন। পাঁচ দশক ধরে তিনি সঙ্গীত নিবেদিত ছিলেন, তাকে বলা হতো ‘আমেরিকার সঙ্গীত রচনার মার্ক টোয়েন’। বব ডিলান তার প্রিয় সঙ্গীত রচয়িতাদের মধ্যে প্রাইনের নাম উল্লেখ করেছেন।

আমেরিকার ইলিনয়ে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন প্রাইন। ১৯৬০ এর দশকে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে প্রথম অ্যালবাম প্রকাশ পায়, যা তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। বরেণ্য শিল্পী এ ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে গান লিখেছেন এবং ২০০০ সালের শুরুর দিকে ইরাক ও আফগানিস্তানে মার্কিন যুদ্ধনীতির বিরোধীতা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network