২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

স্বামীর অস্বস্তি ঢাকতে প্রিয়াঙ্কার কাণ্ড

আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সাকার’ গানের জন্য সেরা পপ গানের পুরস্কার পেয়েছে জোনাস ব্রাদার্স। পুরস্কার ঘোষণার পর জো জোনাস ও কেভিন জোনাসকে জড়িয়ে চুমু খেয়ে অভিনন্দন জানান তাদের স্ত্রীরা। তবে অনুষ্ঠানে হাজির ছিলেন না নিক জোনাসের স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দুই ভাইয়ের মাঝখানে তিনি একা দাঁড়িয়ে নিক অস্বস্তির হাসি হাসছিলেন। সেই ছবিই পরে ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে।

তবে প্রিয়াঙ্কা তার নিজস্ব স্টাইলে জানিয়ে দিয়েছেন, অনুষ্ঠানে না থাকলেও তিনি তার স্বামী ও তার পরিবারের সঙ্গেই আছেন। তিনি অনুষ্ঠানের ছবিটি ফটোশপ করে তার সঙ্গে নিজের ছবিও জুড়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা তাতে লিখেছেন, নিক, তোমার সঙ্গে আমি সবসময় রয়েছি। জোনাস-ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা।নিকের সঙ্গে প্রিয়াঙ্কার ছবি সোশ্যাল মিডিয়ায় সব সময়েই সুপারহিট। এমনকি দুই জা সোফি ও ড্যানিয়েলের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিকের ভাইয়ের বউ সোফি ও ড্যানিয়েল আমার বোনের মতো। আমরা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি।
ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network