২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ভুট্টা ক্ষেতে বিমানের জরুরি অবরতণ

আপডেট: আগস্ট ১৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ পাখির একটি ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পর রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান মস্কোর কাছে একটি ভুট্টা ক্ষেতে জরুরি অবতরণ করেছে। এই ঘটনায় ২৩জন আহত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বিমানটি ইঞ্জিন বন্ধ অবস্থায় অবতরণ করেছে এবং নামার সময় বিমানের চাকাগুলো কার্যকর ছিলো না।

ইউরাল এয়ারলাইনসের ৩২১ এয়ারবাসটি ক্রাইমিয়ার সিমফেরোপলে যাচ্ছিল। বিমানটি ওড়ার অল্পক্ষণের মধ্যেই এক ঝাঁক চিলের সাথে ধাক্কা খায় এবং ফলে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই অবতরণকে ”রামেনস্কে অলৌকিক অবতরণ” বলে বর্ণনা করেছে।

বিমান সংস্থা বলেছে বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিমানটি আর উড়তে পারার মত অবস্থায় নেই। রুশ ঐ বিমানে ২৩৩ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমান পাখিগুলোকে ধাক্কা মারার পর বিমানের ইঞ্জিন সেগুলোকে ভেতরে টেনে নেয়। বিমান চালক সঙ্গে সঙ্গে বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

অজ্ঞাতপরিচয় একজন যাত্রী রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে জানান বিমানটি মাটি থেকে আকাশে ওঠার পর অসম্ভব রকম কাঁপতে শুরু করে।

তিনি বলেন, ”পাঁচ সেকেণ্ড পরেই বিমানের ডানদিকে বাতি ফ্লাশ করতে শুরু করে এবং পোড়া গন্ধ বেরতে থাকে। এরপর বিমানটি অবতরণ করে এবং প্রত্যেকে বিমান থেকে বেরিয়ে ছুটে পালায়।”

বিমান পরিবহন সংস্থা রোজাভিয়াৎসিয়া বলছে বিমানটি ঝুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা ভুট্টা ক্ষেতে নেমেছে। বিমানের ইঞ্জিন কাজ করছিল না এবং চাকাও গুটানো ছিল।

 

সূত্র- বিবিসি

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network