২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদির ভাষণ

আপডেট: আগস্ট ১৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস আজ। এ উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির তিন বাহিনীর প্রধান পদ চিফ অফ ডিফেন্স স্টাফ- সিপিএস তৈরীর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
বৃহস্পতিবার রেড ফোর্ট ময়দানে প্রায় দেড় ঘন্টাব্যাপী ভাষণ দেন তিনি। এতে সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরো সক্রিয় করাসহ জাতীয় নিরাপত্তা সুনিশ্চিতে, প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে ফোর স্টার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান নরেন্দ্র মোদি।
 
এছাড়া, স্বাধীনতা দিবসের ৬ষ্ঠ ভাষণে তিনি আরো বলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের ১০ সপ্তাহের মধ্যে, তিন তালাক নিষিদ্ধকরণ এবং বিশেষ মর্যাদা বাতিলসহ জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে এক জাতি এক সংবিধান প্রতিপাদ্যটি বাস্তবে রূপ নিয়েছে বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।
 
ভাষণে অধিক জনসংখ্যা মোকাবেলায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনসংখ্যার আধিক্যের কারণে ভবিষ্যৎ প্রজন্ম বিরাট সমস্যার মুখোমুখি হতে পারে। এ সমস্যা সমাধানে রাজ্য সরকারকে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন মোদি।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network