২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

প্রিয়া সাহাকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস

আপডেট: জুলাই ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

বাংলাদেশসহ এ অঞ্চলে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তত করতেই প্রিয়া সাহাকে দিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে ভয়ংকর অভিযোগ করানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ প্রসঙ্গে এক মার্কিন কংগ্রেসম্যানের সাম্প্রতিক এক মন্তব্যের উদাহরণ দেন তিনি। ওই মার্কিন কংগ্রেসম্যান বলেছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য বাংলাদেশের দখল করা উচিত। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

তিনি লেখেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে ভয়ংকর মিথ্যা অভিযোগ করেছেন প্রিয়া সাহা। মার্কিন দূতাবাস জেনেশুনেই এ কাজের জন্য প্রিয়া সাহাকে বাছাই করেছে বলেও দাবি করেন তিনি। মার্কিন দূতাবাসের প্রিয়া সাহার মিথ্যা বক্তব্যের  তাৎক্ষণিক প্রতিবাদ জানানো উচিত ছিল বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network