১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

পরিবার থেকে মুসলিম শিশুদের আলাদা করছে চীন

আপডেট: জুলাই ৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজাং প্রদেশে মুসলিম শিশুদের তাদের পরিবার, ধর্ম ও নিজস্ব ভাষা থেকে আলাদা করে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ খবর প্রকাশ পেয়েছে।

এছাড়া, বিশাল ক্যাম্পে লক্ষাধিক মুসলিমকেও আটক করে রাখা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।  বিভিন্ন নথিপত্র ও মুসলিম পরিবারগুলোর সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, প্রদেশটির একটি শহরের চার শতাধিক শিশুকে তাদের পরিবার থেকে বিছিন্ন করে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের কোনো ক্যাম্প বা কারাগারে আটকে রাখা হয়েছে। যদিও তাদের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কোনো তথ্যই জানেন না পরিবারগুলো।

এদিকে, চীনের শিনজাং প্রদেশে বিদেশি সাংবাদিকদের ওপর কড়া নজরদারি রাখার কারণে শিশু নিখোঁজের ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র যোগাড় করা সম্ভব হয়নি বলে দাবি করেছেন বিবিসির এক সাংবাদিক।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network