২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের দায়ে কাশ্মীরে ভারতের একটি গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ম লঙ্ঘন করে ভারতীয় গোয়েন্দা ড্রোনটি পাকিস্তানের আকাশসীমার প্রায় ৬০০ মিটার ভেতরে ঢুকে পড়েছিল। এ কারণে সেটিকে ভূপাতিত করা হয়।

তবে পাকিস্তানের এ দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ভারত।

ভারত এবং পাকিস্তান সবসময় কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে পরস্পরকে অভিযুক্ত করে আসছে। ২০০৩ সালে উভয় দেশ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও দুই দেশই তা লঙ্ঘন করেছে।

কাশ্মীরের একাংশ ভারতের এবং অপর অংশ পাকিস্তানের মালিকানায় রয়েছে। তবে, উভয় দেশই কাশ্মীরের ওপর নিজেদের পূর্ণ মালিকানা দাবি করে আসছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network