এর আগে গেল সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, চীন ইরানে ৪০ হাজার কোটি ডলার বা প্রায় ৩২ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে চীন। দেশ দু’টির মধ্যে ২০১৬ সালে সম্পাদিত এক চুক্তি হালনাগাদ করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
২০১৬ সালে তেহরান ও বেইজিং এর মধ্যে ২৫ বছরের এক বিনিয়োগ চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তিতে উল্লেখিত বিনিয়োগের পরিমাণের চেয়ে বেশি বিনিয়োগ করতে চায় চীন। ফলে চুক্তি হালনাগাদ করা হয়।
পেট্রোলিয়াম ইকোনোমিস্টের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম আইআরআইয়ের খবরে বলা হয়ছিল, গত মাসের শেষদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন সফর করেন এবং তখন এ চুক্তি হালনাগাদ করা হয়।
এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং ই ইরান ও চীনকে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনার’ বলে অভিহিত করেছিলেন।
ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল
