২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নিজের মৃত্যুর পরও ৫ জনকে বাঁচার সুযোগ দিল শিশু সেলিন

আপডেট: আগস্ট ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ নিজের মৃত্যুর পরও দশ বছরের শিশু সেলিন সেবেসি পাঁচজনকে বাঁচার সুযোগ করে দিয়েছে। তুরস্কের বালাকেসির এরডক জেলার ছোট্ট শিশু সেলিন গেল রবিবার একটি বিনোদন কেন্দ্রে ঘুরতে যায়। সেখানেই দুই ব্যক্তির গোলাগুলির মধ্যে পড়ে একটি গুলি সেলিনে গায়ে লাগে। আর ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সেলিন।

তবে, সেলিনের মৃত্যুর পর তার বাবা-মার নেয়া সিদ্ধান্ত সবাইকে অবাক করে দেয়। নিজের সন্তানের স্মৃতি বাঁচিয়ে রাখতে সেলিনের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর ফলে, পাঁচটি শিশু নতুন জীবন পেতে যাচ্ছে।

সেলিনের বাবা-মা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আমাদের কন্যার দেহের বিভিন্ন অঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে, আরও কয়েকজন নতুন জীবন লাভ করতে পারে। আর এর মাধ্যমে আমাদের কন্যাও পৃথিবীতে থাকবে।‘

বাবা-মার এমন সিদ্ধান্তের পর সেলিনের হার্ট, লাঙ্গস, কিডনি,লিভার এবং কর্নিয়া সার্জারি করে তুরস্কের বান্দর্মা স্টেট হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network