১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কলেজের তিনটি ভবনে ধ্বস পানি জমে

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে স্টেডিয়াম সংস্কার কাজের পানি জমে ঐতিহ্যবাহী সরকারি হরগংগা কলেজের তিনটি ভবন ধসে গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার বিকেল চারটার দিকে প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির একতলা ভবন, মূলভবনের একাংশ ও রোভার স্কাউটের একতলা ভবনসহ মোট তিনটি ভবন ধসে পড়ে।

কলেজের উপাধ্যক্ষ নাসিমা আহমেদ জানান, কয়েকদিন ধরে পার্শ্ববর্তী জেলা স্টেডিয়াম সংস্কার কাজে ড্রেজিং করে বালু ভরাট চলছিলো। এসময়, ড্রেজিংয়ের পানির ভারে ভবন তিনটির পাশের রাস্তা ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়। গর্তে অতিরিক্ত পানি প্রবেশের কারণে ভবনের নিচের মাটি সরে ভবন তিনটি ধসে পড়ে। ভবন ধসের পর কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

এদিকে, ভবন ধসের কারণে কলেজের শিক্ষার্থীদের ক্লাস নেয়া নিয়ে সংকট দেখা দিয়েছে। ভবন ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ধসে পড়া এলাকা নিয়ন্ত্রনে নিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network