আপডেট: আগস্ট ১০, ২০২৬
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ” Bangla QR এ লেনদেন করি ,ক্যাশলেস বাংলাদেশ গড়ি ” প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্রনী ব্যাংক টাঙ্গাইল শাখার আয়োজনে টাঙ্গাইলে রোড শো অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট সোমবার অগ্রনী ব্যাংক টাঙ্গাইল শাখার ছয় আনী বাজার শাখার সামনে থেকে টাঙ্গাইল অঞ্চলের ডিজিএম নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে রোড শো শুরু হয়। পরবর্তীতে মদের মোড়,নিরালার মোড়, ভিক্টোরিয়া রোড,বড় কালিবাড়ী, মসজিদ মার্কেট,ছয় আনী ও পাঁচ আনী বাজার হয়ে পুনরায় অগ্রণী ব্যাংকের সামনে এসে শেষ হয়। রোড শোর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অঞ্চল প্রধান ও উপ-মহা ব্যবস্থাপক নূরে আলম সিদ্দিকী,সাবেক মহা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, সহকারী মহা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মোঃ রাসেল আহম্মেদ,
অভিন্ন BANGLA QR লেনদেনে এক অভিনব পদ্ধতির সচেতনতা বৃদ্ধিতে “রোড শো”, অংশগ্রহণে অগ্রণী ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখা, টাঙ্গাইল। উদ্বুদ্ধ করনের জন্যএমডি স্যার,ডিএমডি রুবানা ম্যাডাম, জিএম স্যার কে আন্তরিক কৃতজ্ঞতা। Bangla QR এ লেনদেন করি ক্যাশলেস বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “ক্যাশলেস বাংলাদেশ” বিনির্মানে এই আয়োজন। এক দেশ এক QR লেনদেন Bangla QR”,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলের প্রিয় সুযোগ্য অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্যার, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক জনাব মোঃ মনিরুল ইসলাম ,টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব রাসেল আহম্মেদ, সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ এছাড়া বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা রোড শোতে অংশ নেন।
বাংলা QR এর সবচেয়ে একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা কোম্পানির লেনদেন করতে পারে। নগদ টাকা বিহীন ব্যবসায়িক লেনদেন এবং কেনাকাটায় বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করবে এই সময়োপযোগী এই সিস্টেম।
এই অত্যাধুনিক সেবাকে তৃনমুল পর্যন্ত পৌঁছে দিতে অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল শাখা এই রোড শোর আয়োজন করে। ব্যতিক্রমী এই QR কোড দিয়ে সকল পর্যায়ের জনগণ সেবা পাবে।
এ ব্যাপারে টাঙ্গাইল ছয় আনী বাজার শাখার ব্যবস্থাপক রাসেল আহম্মেদ জানান, বাংলা QR পদ্ধতিতে সর্বস্তরের জনগণ সেবা পাবেন। নগদ টাকা নিয়ে ঘুরতে হবে না।একটি মোবাইলের মাধ্যমে সপ্তাহে সাতদিন,মাসে ৩০ দিন ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন ভাবে সেবা দিবে বাংলা QR।