২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টে কালিহাতী-ঘাটাইল প্রেসক্লাব জয়ী

আপডেট: মে ২৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল  : টাঙ্গাইল মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে ৫ উইকেট ও ৮৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে কালিহাতী-ঘাটাইল প্রেসক্লাব। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।

সোমবার (২৩ মে) দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে  ফাইনাল ম্যাচটি উদ্বোধন করা হয়। টসে জিতে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

টাঙ্গাইল মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে পরাজিত করে কালিহাতী-ঘাটাইল প্রেসক্লাব চ্যাম্পিয়ন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌর মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশনের এমডি মো. লোকমান হোসেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম প্রমুখ।

প্রসঙ্গত, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে খেলায় এর আগে ৬ উপজেলার প্রেসক্লাব খেলায় অংশ নেয়। প্রেসক্লাবগুলো- ভূঞাপুর প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব; মধুুপুর প্রেসক্লাব, ধনবাড়ী প্রেসক্লাব; ঘাটাইল প্রেসক্লাব ও কালিহাতী প্রেসক্লাব।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network