২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ফুটবল খেলা দেখতে গিয়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন

আপডেট: মে ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : করোনাকালে ফুটবল দুনিয়ায় আরেক নতুন বিতর্ক তৈরি হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় জানানো হয়েছে ঐ ম্যাচে উপস্থিত ৪১ জন দর্শকের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের কারণে।

১১ মার্চ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল আর অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ৫২ হাজার দর্শক। মাদ্রিদ থেকে এসেছিলেন প্রায় তিন হাজার দর্শক। সেই সময় স্পেনে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লেও, ইংল্যান্ডে করোনা ভাইরাসের তেমন প্রভাব পড়েনি। ফলে খেলা হয়েছিল দর্শকঠাসা স্টেডিয়ামেই।

নতুন তথ্য সামনে আসার পর ধরে নেওয়া হচ্ছে যে, স্পেন থেকে আসা দর্শকদের থেকেই গ্যালারিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। যা শেষ পর্যন্ত কেড়ে নিল ৪১ জন ফুটবলপ্রেমীর প্রাণ। এই তথ্য জেনে এখন আফসোস করছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা আর লিভারপুল শহরের প্রশাসন। প্রশ্ন উঠছে স্পেনের মতো দেশে করোনা সংক্রমণ হয়েছে জানা সত্ত্বেও, কেন এই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করা হল না!

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network