১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

করোনা : বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ সাত হাজার ছাড়ালো

আপডেট: এপ্রিল ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ সাত হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ সাত হাজার ৬২৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৫৫ হাজার ৩৬০ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৩ হাজার ৯৩৪জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে শীর্ষে উঠেছে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত  মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৫৭৫ জন। আর মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ৩৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৫২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৯৫৩ জন। এর মধ্যে ৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network