১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

করোনা আক্রান্তদের পাশে নীলফামারী পৌর আ.লীগ

আপডেট: জুন ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ, নীলফামারী থেকে : চলমান করোনা পরিস্থিতির দুর্যোগকালীন সময়ে করোনায় আক্রান্তদের পাশে দাড়িয়েছে নীলফামারী পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ই জুন) সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্ত মানুষের বাড়ী বাড়ী গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে আইসোলেশনে থাকা রোগীদের শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ করে পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী হামিদুজ্জামান পুলক, আমিনুর রহমান সাগর, সামসুজ্জামান জামান ,লেমন তালুকদার ও শাহানুর আলম শানু প্রমূখ উপস্থিত ছিলেন ।

এসময় পৌর আ. লীগ এর সভাপতি মোসফিকুল ইসলাম রিন্ট বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় মনোবল হারাবেন না সাহস রাখবেন। পৌর আওয়ামীলীগ নীলফামারী আপনাদের সাথে আছে থাকবে ইনশাআল্লাহ ।

সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, চলমান করোনা পরিস্থি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশ মোতাবেক আমরা পৌর আ.লীগ করোনা আক্রান্তদের পাশে দাড়িয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network