৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

আপডেট: আগস্ট ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : সাবেক  রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার মামলায় দুই বছরের সাজা হওয়ায় তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার অফিসার ইনচার্জ দাউদ হোসেন সাংবাদিকদের জানান, ২০০৮ সালে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই আদালতের পরোয়ানা জারির ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। অভিযোগে বলা হয়, বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করা হয়েছে ঐ ব্যবসায়ীর সাথে।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা দেওয়া হয়। ঐ রায়ের পর গ্রেফতারী পরোয়ানা জারি হলে গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network