২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়ে ছয়জন করোনায় আক্রান্ত

আপডেট: এপ্রিল ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে এক সেলুনে গিয়ে ছয়জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেলুনটি মধ্যপ্রদেশের খারগোনে জেলার বারগাঁও অবস্থিত। এই ঘটনার পর পুরো গ্রামটি সিল করে দিয়েছে পুলিশ।

খারগোন জেলার স্বাস্থ্য কর্মকর্তা বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একই কাপড় ব্যবহার করে ওই ছয় জনের চুল-দাড়ি কেটেছিলেন নাপিত। গত ৫ এপ্রিল ইন্দোরের হোটেলে কাজ করা গ্রামের এক বাসিন্দা গ্রামে ফিরে চুল-দাড়ি কাটতে ওই সেলুনে যান। পরে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনার পর ওই দিন আরও যে বারো জন সেলুনে গিয়েছিলেন তাদেরও পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ছ’জনের শরীরে সংক্রমণ মিলেছে। তবে সেলুনের নাপিতের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন খারগোনে জেলার চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা ড. দিব্যেশ ভার্মা জানায় ।

এখনও পর্যন্ত খারগোনে জেলায় ৬০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ছয় জন। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ২৫ হাজারের বেশি। মারা গেছেন ৭৭৯ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network