১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল 

আপডেট: জুলাই ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আফজাল হোসেন আকন্দকে সভাপতি ও কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর শ্রমিক নেতা মোঃ এনামুল হককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর গত ৬ জুলাই এই কমিটি অনুমোদন করেন।এর পূর্বে গত ৪ জুলাই ১৩৩ , টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের এমপি মোঃ লুৎফর রহমান মতিন এই কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি মোঃ মিন্টু সিদ্দিকী, মোঃ মজনু মিয়া, সাদিকুর রহমান, আবুল হোসেন, মোঃ আবুবকর, মোঃ আতিকুর রহমান টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা , যুগ্ম সম্পাদক মোঃ আক্কাছ আলী, মোঃ লুৎফর রহমান, মোঃ হারুনুর রশিদ, মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন অনিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ, মোঃ হাবিবুর রহমান রঞ্জু ,অর্থ সম্পাদক মোঃ আব্দুল বাছেদ,সহ অর্থ সম্পাদক মোঃ সোনা মিয়া, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ কনা বেগম,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মমতাজ পারভীন। অবশিষ্ট ২৬ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, মোঃ আফজাল হোসেন আকন্দ বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সদ্য সাবেক কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে তারা সাক্ষাৎ করে দোয়া চেয়েছেন।
নবগঠিত কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আফজাল হোসেন আকন্দ সাংবাদিকদের জানিয়েছেন, সকল আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলাম। ভবিষ্যতে স্থানীয় এমপি, আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান মতিন মহোদয়ের নির্দেশক্রমে কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে সকলস্তরের নেতা-কর্মীদের সাথে নিয়ে শক্তিশালী সংগঠন করতে সর্বোচ্চ শ্রম দিয়ে যাবো।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network