২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

টাঙ্গাইলে সিংগুরিয়া সাহিত্য সংসদ ও গন পাঠাগারের যাত্রা

আপডেট: এপ্রিল ১৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের  সিংগুরিয়াতে সৃজনশীল সংগঠন সিংগুরিয়া সাহিত্য সংসদ ও গনপাঠাগারের যাত্রা শুরু হয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১ লা বৈশাখ এ সংগঠনটির উদ্বোধন করা হয়। ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার মোহনা সিংগুরিয়াতে সংগঠনটির সভাপতি মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট গুণীজন, সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়া।

তরুণ কবি সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার,নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ রোকনুজ্জামান মিয়া , বিশিষ্ট কবি সহকারী অধ্যাপক  মোঃ বুলবুল আহমেদ শামীম, সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ রেজাউল করিম মন্ডল, সিংগুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক  মোঃ খায়রুল ইসলাম,ব্রেইন লাইট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক এস এম  শাহজাহান তালুকদার, সিংগুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ জন্টু, সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ নাজিম উদ্দিন তালুকদার।
সিংগুরিয়া সাহিত্য সংসদ ও গন পাঠাগার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মেধা বিকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network