আপডেট: এপ্রিল ১৫, ২০২৬
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের সিংগুরিয়াতে সৃজনশীল সংগঠন সিংগুরিয়া সাহিত্য সংসদ ও গনপাঠাগারের যাত্রা শুরু হয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১ লা বৈশাখ এ সংগঠনটির উদ্বোধন করা হয়। ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার মোহনা সিংগুরিয়াতে সংগঠনটির সভাপতি মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট গুণীজন, সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়া।
তরুণ কবি সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার,নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ রোকনুজ্জামান মিয়া , বিশিষ্ট কবি সহকারী অধ্যাপক মোঃ বুলবুল আহমেদ শামীম, সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম মন্ডল, সিংগুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম,ব্রেইন লাইট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক এস এম শাহজাহান তালুকদার, সিংগুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ জন্টু, সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ নাজিম উদ্দিন তালুকদার।
সিংগুরিয়া সাহিত্য সংসদ ও গন পাঠাগার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মেধা বিকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।