২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান

শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা

আপডেট: আগস্ট ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ছানোয়ার হোসেন ,ঢাকা থেকে : ঢাকা সেনানিবাসের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃহাউস তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬’। শিক্ষার্থীদের শারীরিক সুগঠন, আত্মরক্ষা কৌশল শিক্ষা এবং ক্রীড়া ভাবাপন্ন মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, এসজিপি, বিজিপিএম (বার), পিবিজিএম, এমফিল। তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন

অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিনিধি ও ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মোসলেম মিয়া উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “আজকের তরুণ প্রজন্মকে বিশেষ করে নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে স্বাবলম্বী এবং আত্মপ্রত্যয়ী করে তুলতে তায়কোয়ানডোর ভূমিকা অপরিসীম। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষামূলক কৌশল চর্চা তাদের ভবিষ্যৎ জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী করে তুলবে।

বিশেষ অতিথি মোঃ মোসলেম মিয়া শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশনা ও পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন এবং উদীয়মান এই অ্যাথলেটদের জাতীয় পর্যায়ে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিভিন্ন হাউসের তায়কোয়ানডো ক্রীড়াবিদরা বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে প্রতিযোগীদের করতালি দিয়ে উৎসাহ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network