১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

দ্রুত নির্বাচন দিন: নজরুল ইসলাম খান

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল:  সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি।২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল পৌর উদ্যানে  অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেন, দ্রুত নির্বাচন দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আহমেদ আযম খান, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির নেতা ওবায়দুল হক নাসির, সাঈদ সোহরাব প্রমুখ। পৌর উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। বাংলাদেশে সর্বোচ্চ সংস্কার করেছে বিএনপি।
তিনি অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, আমাকে অনেক নির্যাতন করা হয়েছে। আমাকে অর্ধমৃত অবস্থায় আদালতে হাজির করা হয়েছে।
তিনি টাঙ্গাইল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network