১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল 

টাঙ্গাইলে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: মার্চ ৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল  : টাঙ্গাইলের কালিহাতী থেকে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)। সোমবার উপজেলার কস্তুরিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

গ্রেফতারকৃতরা হলো- কালিহাতীর ইব্রাহীম (৩২), ময়মনসিংহের ফুলবাড়ির এসহাক আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩৯) ও আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতীর কস্তুরিপাড়া এলাকায় চান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৭৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network