১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বীজ বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে প্রমূখ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ সাজ্জাদ হোসেন তালুকদার । আলোচনা শেষে ১ শত ৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ,ডিএপি,এমওপি প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network