১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

জাল রাজস্ব স্ট্যাম্প সহ দুজন আটক

আপডেট: আগস্ট ২৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২হাজার ২শত ৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়িসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১২। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার ৭ শত ৭০ টাকা। আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার মো. খলিল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (৩০) ও একই এলাকার মো. আতিয়ার আলী শেখের ছেলে মো. মুরাদ আলী শেখ (৩১)।

সোমবার (২৩আগস্ট) দিনগত রাত সাড়ে ৩ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুর থেকে তাঁদেরকে আটক করা হয়।
র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দয়াল বাবা জহুর আলী মুন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদেরকে আটক করে কালিহাতী থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা পূর্বক তাঁদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network