১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

যমুনায় বিলীন আলীপুরের স্কুল-মাদ্রাসা-মসজিদ

আপডেট: আগস্ট ৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় যমুনায় বিলীন হয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাট।

সোমবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্থাপনাগুলো ভাঙনের কবলে পড়ে। যমুনার এ তীব্র ভাঙনে হুমকির মুখে রয়েছে শত শত ঘরবাড়ী ও বসতভিটা।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ৮ নং ইউপি সদস্য আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল খালেক বলেন, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩ নং বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার তিনটি ঘর, মজজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে গেছে । এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা বেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এছাড়াও আশে পাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ইমান আলী বলেন, চোখের সামনে মুহূর্তের মধ্যে সব বিলীয় হয়ে যায়, মাদ্রাসা ও মসজিদের সব আসবাবপত্র সরানোর মতো সময় পাইনি। ভাঙনরোধে এ এলাকায় স্থায়ী বেড়ি বাঁধের দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, এ পর্যন্ত তিনবার ঘরবাড়ি সরাইছি। তারপরও হুমকির মুখে রয়েছি। কখন বুঝি আবার বর্তমান বাড়িটি যমুনা গিলে খায়।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network