২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

বুলবুল হাসানের কবিতা : প্রার্থনা

আপডেট: জুলাই ২৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

প্রার্থনা

…………………বুলবুল হাসান

পৃথিবীর সব মানুষ ভালো থাক
ভালো থাক আমার সকল প্রিয়জন
নির্মল হোক পৃথিবীর বায়ু
সবুজে ভরে উঠুক সকল দিগন্ত।

সকালের সূর্য হোক
নতুন আগমনের নতুন উদ্ভাসে উৎফুল্ল
শ্রাবণ বৃষ্টিতে ধুয়ে-মুছে যাক
মাটির যতো আবর্জনা আর দূর্গন্ধ।

পৃথিবী আবার শুচি হোক
নির্ঘুম রাত হোক ঘুম পাড়ানি মাসিপিসির
আনন্দ উল্লাসের সেই আসর
নির্ভয়ে শুরু হোক নতুন জীবন।

বৃক্ষের ডালে ডালে শুরু হোক
পাখিদের কলরব,কণ্ঠে সু-মধুর গান
রাখালের বাঁশী বেঁজে উঠুক
নতুন সুরের মূর্ছনায় পৃথিবী জুড়ে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network