২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইলে শেখ রাসেল শিশু পার্কের দাবীতে মানববন্ধন

আপডেট: জুলাই ১৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল  : বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে শিশু পার্ক স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের   আকুর-টাকুুর পাড়ার বাসিন্দারা। ১৮ জুলাই রবিবার টাঙ্গাইল শহরের প্রানকেন্দ্রে এ মানববন্ধন অনুুষ্ঠিত হয়।

শহরের আকুর টাকুর পাড়ায় অবস্থিত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর লিজ নেওয়া জায়গা উদ্ধার করে প্রথমে শেখ রাসেল শিশু পার্ক করার কথা থাকলেও প্রশাসন ও পৌর মেয়রের তত্বাবধানে তৈরী হচ্ছে বানিজ্যিকভাবে কাঁচা বাজার। এতেই ক্ষোভের সৃষ্টি হয় আকুর টাকুর পাড়াবাসীর।তাদের দাবী এখানে কাঁচা বাজার নয় কোমলমতি শিশুদের মানুষিক বিকাশে শেখ রাসেল শিশু পার্ক করা ।  কিন্তু প্রথমে পৌর মেয়র সিরাজুল হক আলমগীর শিশু পার্কের পক্ষে থাকলেও পরর্বতীতে পৌর সভার তত্বাবধায়নে দ্র“ত নির্মাণ করা হচ্ছে বানিজ্যিক কাঁচা বাজার ।
এলাকাবাসীর অভিযোগ , শহরের প্রান কেন্দ্রে যদি এই ধরনের বানিজ্যিক কাঁচা বাজার হয় তাহলে  এই এলাকার পরিবেশ নষ্ট হতে পারে। গাড়ী পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই  যানযট আর ভোগান্তির শিকার  হবেে  বলে অভিমত প্রকাশ করেন মানববন্ধনে আগত ব্যক্তিরা । মানববন্ধনে বক্তারা কাঁচা বাজার না করে  শিশুদের মানুষিক বিকাশের লক্ষে শেখ রাসেল শিশু পার্কের দাবী জানান ।

মানব বন্ধনে উপস্থিত  ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও আকুর টাকুরপাড়ার বাসিন্দা  অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, সৈয়দ শরিফুল ইসলাম, কে এম জাকিরুল ইসলাম, সৈয়দ মুসতাক,মাহফুজুল হক মোনায়েম,এনায়েত করিম বাদল,সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কবির, বীরপুত্র সোহেল সরোয়ার্দী, বীরপুত্র সৈয়দ সাদিকুল ইসলাম, নূর মোহাম্মদ খান মনি, সৈয়দ আহম্মেদ ক্বাফি, ওয়ালিদুর রহমান মিন্টু প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network