২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

বুলবুল হাসানের কবিতা : শিঁকড়ের কাছে

আপডেট: জুলাই ৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

                  শিঁকড়ের কাছে
————————বুুুুুলবুল হাসান

 

বারবার ফিরে যেতে মন যেন শুধু চায়-
আমার মায়া-মমতায় ভরা আদি সেই শিঁকড়ের কাছে,
যেখানে বালু মাটির পথ-সবুজ শ্যামল গ্রাম
সহজ সরল মানুষেরা মিলেমিশে একসাথে থাকে।

আমার সেখানে যেতে বারবার ইচ্ছে করে
এই যন্ত্রদানব কোলাহলের শহরকে পাশ কাটিয়ে।

একদিন আমিও ছিলাম তোমার অতি আদরের
কতোই না আমায় ভালোবাসতে জন্মভূমি হে জননী?
আজ আবার হদয়ের সে বন্ধন,আদর-যতন
তোমায় হতে অকৃপণে ফিরে পেতে চাই আমি।

তোমার স্নেহ তোমার অপরিমেয় ভালোবাসা
আজও আমাকে রাত-দিন সব সময় অনুভবে ভাবায়,
তোমার নির্মল আলো-বাতাস,মাটির অপূর্ব গন্ধ
এখনো শরীরে লেগে আছে,থাকবে চিরকাল।

সেই চিরচেনা আল-বাতরের পথ ধরে
হাঁটতে চাই তোমার মমতাময়ী বুকে মধুময় আলিঙ্গনে,
আশির্বাদ করো তোমাকে যেন ভুলে না যাই
অসহায়ত্বে কিংবা হীরক-বর্ণ অট্টালিকায় ঘুমিয়ে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network