২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইলে অধ্যক্ষ পরিষদের নতুন কমিটি

আপডেট: জানুয়ারি ১৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে অধ্যক্ষ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। ১৭ জানুয়ারি টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়েছে। অধ্যক্ষ মিনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ মোঃ মশিউর রহমান খান আপেলের সঞ্চালনায় দুই বছরের জন্য কালিহাতীর এলেঙ্গা শামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীরকে সভাপতি, নাগরপুর জনতা ডিগ্রি কলেজের অব. অধ্যক্ষ মিনজুর রহমানকে সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন টাঙ্গাইল সরকারী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ড. মনিরুজ্জামান, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মান্নান, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও টাঙ্গাইল সদরের মাওলানা ভাসানী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সখিপুর আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিক-ই -রাসেল, বাসাইল জোবেদা-রুবিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, নগরবাড়ি হাজী আবু হাশেম বিএম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সোহাগ, ঘাটাইল পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা, অধ্যক্ষ মাওলানা অাব্দুল মালেক,অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন,অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, টাঙ্গাইল রোভারের কমিশনার অধ্যাপক জামাল উদ্দিন,অধ্যক্ষ জাহানুর চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। সভায় টাঙ্গাইল জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়, জেনারেল শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ অর্ধশতাধিক প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network