১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

পাঁচদিন বন্ধের পর বুধবার থেকে শুরু হচ্ছে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি

আপডেট: আগস্ট ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর থেকে : টানা পাঁচদিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হচ্ছে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো সিদ্ধান্তানুযায়ী গত ৩১ জুলাই থেকে মঙ্গলবার (৪ জুলাই) পর্যন্ত পাঁচদিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচদিন এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার হয়। বন্ধ শেষ হওয়ায় বুধবার (৫ জুলাই) বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়ে স্বাভাবিক গতিতে চলবে।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network