১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের রাতে নববধু করোনা পজেটিভ

আপডেট: আগস্ট ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : ঢাকঢোল পিটিয়ে প্রায় দু’শো মানুষের উপস্থিতিতে বিয়ে শেষে সন্ধ্যায় বরযাত্রীদের সঙ্গে শ্বশুরবাড়িতে যান নববধূ। রাত সাড়ে ৯টার পর শ্বশুরবাড়িতে বসে ওই নববধূ জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। রবিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
মিরপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার জেলার মিরপুর পৌরসভা থেকে করোনা পরীক্ষার জন্য নয়জনের নমুনা পাঠানো হয়।
গত রবিবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে জানানো হয়। এর মধ্যে ওই নববধূ ও তার মাসহ তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার মুঠোফোনে নববধূ জানান, প্রায় দুই সপ্তাহ আগে তাঁর এক নিকট আত্মীয়ের জ্বর-কাশি হয়। তিনি ও তাঁর মা ওই আত্মীয়কে দেখতে যান। পরে নমুনা দিলে তাঁর আত্মীয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। এক সপ্তাহ আগে তার নিজের হালকা জ্বর আসে। ওষুধ খেয়ে তিনি সেরে ওঠেন। এর মধ্যে রবিবার তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি তাঁর করোনা পজেটিভের বিষয়টি জানতে পারেন।
ওই নববধূ আরও জানান, করোনা পজিটিভ জানার পর সোমবার সকালে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এখন বাবার বাড়িতে মা ও মেয়ে আলাদা দু’টি কক্ষে আছেন। তাঁদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
নেক্সটনিউজ/জেআলম
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network