২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ঠাকুরগাঁওয়ে ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

আপডেট: জুলাই ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ৫ম শ্রেণির স্কুল ছাত্র জুলফিকার হাসান জয় (১১) এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াডাঙ্গী এলাকাবাসীর আয়োজনে বুধবার (১৫ জুলাই) বেলা ১২ টার সময় শহরের চৌরাস্তা মোরে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হত্যার শিকার স্কুল ছাত্র জুলফিকার হাসান জয় এর মা ফাতেমা বেগম ও বাবা হযরত আলী কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রায় এক মাস হতে চলেছে অথচ আমাদের সন্তানের প্রকৃত হত্যাকারীদের পুলিশ ধরতে পারেনি। আমাদের ছেলে বালিয়াডাঙ্গী উপজেলার আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীতে পড়তো। সে অবুঝ শিশু। জমি বিরোধের জের ছিল বলে তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আমার একমাত্র সন্তানকে তারা হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করছি । আর কারো মায়ের বুক যেন খালি না হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মজিবর রহমান শেখ এর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন কালমেঘ আর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল বাকী, জেলা উদিচীর সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী মিঞা, আইডিয়াল প্রিক্যাডেট স্কুলের পরিচালক (অর্থ) তৈয়বুর রহমান বাবুল । মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৯ জুন নিখোঁজের পর ২০ জুন জয়ের মৃতদেহ বাসার পাশের একটি পুকুরে পাওয়া যায়। ২৯ জুন বালিয়াডাঙ্গী থানায় রহিত আলীসহ ৬ জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও অজ্ঞাত কারণে আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। তারই প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে স্বজনরা।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network