২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারীদের মানববন্ধন

আপডেট: জুলাই ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বুধবার (৮ জুলাই) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

৯১ জন কর্মচারীর চাকরিতে যোগদান থেকে কর্মকাল গণনা, পদোন্নতিযোগ্য কর্মচারীদের পদোন্নতি প্রদানসহ তিন বছরের বেশি সময় ধরে পেষণে কর্মরত সকল কর্মকর্তাদের অন্যত্র বদলী এবং আদালতের সকল আদেশ বাস্তবায়নের দাবিতে শিক্ষা বোর্ডের সম্মুখ সড়কে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মাসুদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় আয়োজিত সভায় দাবীর সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মওদুদ উল করিম বাবু, মেসবাহুল ইসলাম বকুল, মো. হারুন উর রশীদ, মো. আজিজার রহমান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network