২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

দিনাজপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে পদ বঞ্চিত ছাত্র-ছাত্রীরা

আপডেট: জুন ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে : উপ-সহকারী কৃষি কর্তকর্তা পদে প্যানেলে নিয়োগ প্রদান করুন,নিয়োগ চাই ব্যানার নিয়ে বুধবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে দিনাজপুরের চুড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকার ও পদ বঞ্চিত সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা।

জয় হোক মানবতার-জয় শেখ হাসিনার শ্লোগান নিয়ে আজ সারাদেশের ন্যায় দিনাজপুরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও দূর্নীতির ৬টি চিত্র তুলে ধরে তার অধীনে বিশেষ পর্যবেক্ষণ চেয়েছি যা করা হলে, আমাদের দেয়া তথ্যগু̧লো চাক্ষুষ প্রমাণিত হবে বলে আমরা আশাবাদী।

নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান অনিয়ম গুেেলার মধ্যে উল্লেখযোগ্য হলো:- বিধি মোতাবেক জেলা কোটা অনুসরন করা হয়নি, কিছু জেলায় কোটা অতিরিক্ত নিয়োগ দেয়া হয়েছে যা তুলনামূলক দ্বিগুন-তিনগু̧নের অধিক হবে। যেমন টাঙ্গাইল, নোয়াখালী, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ইত্যাদি।

লিখিত পরীক্ষার নাম্বার বিবেচনা না করে, দূর্নীতি করে তাদের পরিকল্পিত রোলের তালিকা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। যার অনেক তথ্য ̈ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। আইবিএ কর্তৃক দেয়া লিখিত নাম্বার এবং ভাইভা নাম্বর যাচাই করলে অনিয়মের চাক্ষুষ প্রমাণ মিলবে বলে আমরা আশাবাদী।

টাকার বাণিজ্যের কারণে মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হয়নি। সম্পূর্ন নিয়োগটি একটি সিন্ডিকিডের মাধ্যমে পরিকল্পিতভাবে তৈরি হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৭/০১/২০২০ ইং তারিখের স্মারক নম্বর ১২.০১.০০০০.৩৮.১১.০০৪.২০১৭.১৮৩ মূলে “উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে” নিয়োগের প্রকাশিত ফলাফল প্রকাশের পর বার বার স্মারক নং এবং নিয়োগ বিজ্ঞপ্তির ত্রুটিপূর্ন ফলাফল তিন ধাপে সংশোধন করা হয়, যা দূর্নীতির চিহ্ন হিসেবে ধরা যায়।
মানববন্ধনে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় অংশগ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে ৩ হাজার ৪৬৪ জন নিয়োগ বঞ্চিতকে প্যানেলে নিয়োগ দিয়ে কৃষকের পাশে দাড়ানোর সুযোগ দেয়ার দাবী করেন তারা ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চুড়ান্ত ফলাফলে পদ বঞ্চিত মেধাবীদের মধ্যে মোঃ মিনহাজ বিন এনাম,মো: জামিউল কাদির,মো: আসাদুজ্জান,মো: রাশেদুল ইসলাম ,বকুল সরকার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network