২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

দিনাজপুর সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার হাই স্কুলে জীবাণুনাশক টানেলের উদ্বোধন

আপডেট: জুন ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার হাই স্কুলে করোনা সংক্রমন প্রতিরোধক জীবাণুনাশক টানেল-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২২ জুন (সোমবার) সকালে জীবাণুনাশক স্প্রে গেটটির কার্যক্রম ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার বীণা এস রোজারিও সি.আই.সি।

এ সময় উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেজ হাউস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সিস্টার পিরিনা দাস সি.আই.সি। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিবৃন্দ।

করোনার প্রভাবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার কার্যক্রম ইন্টারনেট মাধ্যমে পরিচালনা করে আসছে বিদ্যালয়ের পরিচালানা পর্ষদের সহয়োগিতায় সকল শিক্ষকবৃন্দ। তাই শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে চিন্তা করে বিদ্যালয়ের প্রচেষ্টায় এবং পাটোয়ারী বিজনেজ হাউস প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে গেট স্থাপন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network