১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নীলফামারীতে ছাত্রলীগ নেতা আকাশ এর উদ্দ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

আপডেট: জুন ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক হাসিব আহমেদ আকাশ এর উদ্দ্যোগে উদ্দ্যোগে চারা রোপন ও বিতরন করা হয়েছে।

শনিবার (২০ জুন) নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষে অনুমতিতে ও জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল এর নির্দেশে কলেজ মাঠ প্রাঙ্গনে প্রায় অর্ধশতাধিক গাছের চারা রোপণ করা হয়। গাছের চারা রোপন শেষে কলেজ গেটের সামনে রাস্তা দিয়ে যাওয়া রিক্সা চালকদের মাঝে ১টি করে ৫০ টি গাছের চারা বিতরন করে ছাত্রলীগ নেতা আকাশ।

এসময় জেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক হাসিব আহমেদ আকাশ বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্থানের নেতা কর্মীরা মুজিববর্ষ উপলক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ করছি।

 

নেক্সটনিউজ/জে.আলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network