২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ফুলবাড়ীতে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট: জুন ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত অপু, দিনাজপুর থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে বসবাসরত বিভিন্ন শ্রেণিতে অধ্যায়ণরত ৯১৬ জন নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে নগদ পাঁচ লাখ টাকাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে নৃ-গোষ্ঠীর মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউ রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, আব্দুল আজিজ মাস্টার, মাওলানা নবিউল ইসলাম, মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশিদ প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম ব্যতিত বিশেষ এলাকার জন উন্নয়ন সহায়তা প্রকল্পের অধিনে ফুলবাড়ী নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষিত করে মানব সম্পদে প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এরমধ্যে ছিল পঞ্চম শ্রেণিতে অধ্যায়ণরত ৩৪৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২০০ টাকাসহ শিক্ষা উপকরণ, ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণিতে অধ্যায়ণরত ৩৬৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫০০ টাকাসহ শিক্ষা উপকরণ, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যায়ণরত ৭৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৮০০ টাকাসহ শিক্ষা উপকরণ এবং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত ১২৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ১ হাজার ৫০০ টাকাসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network